ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র করা হচ্ছে : রিজভী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়াকে জোর করে বন্দি করে রাখা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এটা কি গভীর ষড়যন্ত্রের অংশ?


রবিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশে জনগণ কিন্তু কখনোই কোনও স্বৈরশাসককে বেশিদিন টলারেট করেনি। এই সরকারের পতনের ঘণ্টাও বাজছে চারিদিকে।


দলীয় নেতাকর্মীদের মুক্তি চেয়ে তিনি বলেন, আমরা সকল ছাত্র ও বিএনপি নেতৃবৃন্দের মুক্তি চাই, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। এই মুহূর্তে জন্য আপনাদের শপথ নিতে হবে, শেখ হাসিনার নীল নকশা ব্যর্থ করে দিতে হলে আমাদের রাজপথে স্থায়ীভাবে থাকতে হবে।


এ সময় তিনি দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় আগামী মঙ্গলবার সারাদেশে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑